- ফ্রীতে সিনেমা দেখুন: মোবাইলে মুভি দেখার সেরা অ্যাপস
- ত্রিভূজের শ্রেণীবিভাগ – Classification of Triangle
- কুইজ – ৪৫ তম বিসিএস ১০১ থেকে ২০০ পর্যন্ত প্রশ্ন
- কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত কিভাবে করবেন ?
- ৭ টি মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার । মোবাইল ভাইরাস ক্লিনার
- জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম দেখুন
- কম্পিউটার সম্পর্কিত ৪০০ টি প্রশ্ন এবং উত্তর
- ফেসবুকে পোস্টে দেওয়া রিয়েক্ট বা ইমুজির সংখ্যা লুকানোর নিয়ম
- সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ pdf
- ভাব সম্প্রসারণঃ বিশ্বজগৎ আমারে মাগিলে কে মোর আত্মপর! আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর!
- How to Remove Free Blogger Template Footer Credit?
- How to transfer Website form Blogger to WordPress
আমার বাড়ি
– জসীমউদ্দীন
আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
শালি ধানের চিঁড়ে দেব,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
মাখিয়ে দেব সুখে
তারা ফুলের মালা গাঁথি,
জড়িয়ে দেব বুকে।
গাই দোহনের শব্দ শুনি
জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দীঘির কাজল জলে
হাঁসগুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও ভোমর,
এই বরাবর পথ,
মৌরী ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ।
