বরাবর,
জেলা প্রশাসক
নড়াইল ।
বিষয়ঃ আর্থিক অনুদান ও টিন পাইবার জন্য আবেদন ।
জনাব,
যথাবিহীত সন্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ বিল্লাল মির, পিতাঃ আজগার আলী মির, মাতাঃ মোছাঃ আখিরোন নেছা, গ্রামঃ আদমপুর, ডাকঃ মধ্যপল্লী, উপজেলাঃ নড়াইল সদর, জেলাঃ নড়াইল এই মর্মে আবেদন করিতেছি যে, আমি মাইজপাড়া ইউনিয়নের ০৫(পাঁচ) নং ওয়ার্ডের আদমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা । আমার বাড়ীতে একটিমাত্র ঘর, যেখানে আমি আমার পরিবারবর্গ নিয়া বসবাস করি, গত ইং ১৯/০৮/২০২৩ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আমার বসত বাড়ীতে আগুন লাগিয়া আমার একমাত্র বসত ঘরটি পুড়িয়া যাই । আমার বসত বাড়ী পুড়িয়া যাওয়ার কারনে বর্তমানে আমার বসবাস করার মত কোন ঘর নাই । এমতবস্থায় আমার এবং আমার পরিবারের বসবাসের ঘর তৈরী করার জন্য আর্থিক অনুদান ও টিনের একান্ত প্রয়োজন ।
অতএব, আপনার নিকট বিনীত নিবেদন এই যে, আমার পুড়ে যাওয়া ঘরটি পুনরায় তৈরী করার জন্য আর্থিক অনুদান ও টিন পাইবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে মর্জি হয় ।
বিনীত নিবেদক
তাং-০১/০৯/২০২৩ ইং মোঃ বিল্লাল মির
গ্রামঃ আদমপুর, উপজেলাঃ নড়াইল সদর,
জেলাঃ নড়াইল ।
মোবাইলঃ ০১৭৬৩৩৪৬৭১২
- Rules of Passage Narration বিস্তারিত
- বর্গ এবং বর্গমূল কি? বর্গমূল নির্ণয়ের পদ্ধতিগুলো কি কি?মৌলিক গুণনীয়ক পদ্ধতি ও ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় আলোচনা
- COVID-19 Paragraph in English 200 Words
- রেখা কাকে বলে? রেখার প্রকারভেদ
- ভাবসম্প্রসারণ লেখার নিয়ম, ভাবসম্প্রসারণ তালিকা
- ভাবসম্প্রসারণ: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল
- Articles এর ব্যবহার ও কত প্রকার বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম
- Full Free Studentship Application | For Class 6 to 12 | বাংলা অর্থসহ
- A Lion and a Mouse Completing Story | For Class 6 to 12 | বাংলা অর্থসহ
Word File Link https://docs.google.com/document/d/1B79pPrGXq80t2C9ccdBXcD11pN16PNeY/edit?usp=sharing&ouid=109569660856906684717&rtpof=true&sd=true
How to Download Doc File
Link Open >> Click File >> Click Download >> Click Microsoft Word

Download