
- Rules of Passage Narration বিস্তারিত
- বর্গ এবং বর্গমূল কি? বর্গমূল নির্ণয়ের পদ্ধতিগুলো কি কি?মৌলিক গুণনীয়ক পদ্ধতি ও ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় আলোচনা
- Microsoft Excel – মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম চালু করা ও বন্ধ করা। (পর্ব-০২)
- COVID-19 Paragraph in English 200 Words
- আমি যদি আরব হতাম – কাজী নজরুল ইসলাম
- মাইক্রোসফট ওয়ার্ড কীবোর্ড শর্টকাটের A to Z
- রেখা কাকে বলে? রেখার প্রকারভেদ
- মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
নিশিতে যাইও ফুলবনে
– জসীম উদ্দীন (রঙিলা নায়ের মাঝি কাব্যগ্রন্থ)
নিশিতে যাইও ফুলবনে
রে ভোমরা
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা রাতি গো;
কব কথা শিশিরের সনে
রে ভোমরা!
নিশিতে যাইও ফুলবনে।
যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
যেও তুমি নীরব চরণে
রে ভোমরা!
(আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না)।
যেও তুমি নীরব চরণে
রে ভোমরা!
নিশিতে যাইও ফুলবনে
পরিমাপের একক কি কি ও তার মান কত? | One Time School
নিশিতে যাইও ফুলবনে – জসীম উদ্দীন (রঙিলা নায়ের মাঝি কাব্যগ্রন্থ)