জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

One Time School

Updated on:

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি (সার্কুলার) প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তির অনলাইন আবেদন ২২ জানুয়ারি থেকে শুরু হবে।

আবেদন ফরম পূরণ চলবে ১১ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি ও ভর্তির যোগ্যতা সম্পর্কে জানুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

এক নজরে…

  • জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
    • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স বর্ষে ভর্তির যোগ্যতা
    • মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা
    • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা
    • কারিগরি বোর্ডের যেসব শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে
    • ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা
    • বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ভর্তি তথ্য
    • জাতীয় বিশ্ববিদ্যলয়ের অনার্স ভর্তি আবেদনের সময়সূচী
    • জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ভর্তি ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষের ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে ২২ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা।

অনলঅইন ভর্তি আবেদন ও ভর্তি বিষয়ক তথ্য পাওয়ার ঠিকানা: http://app1.nu.edu.bd

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।

বরাবরের মত শিক্ষার্থীদের বিগত দুই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভর্তি  করা হবে।এবারও ভর্তির জন্য কোন পরীক্ষা গ্রহণ করা হবে না।

অনার্স ১ম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ ২০২৪ খ্রি. তারিখ থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স বর্ষে ভর্তির যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পঠিত বিষয় সমূহ থেকে ভর্তি যোগ্য বিষয় নির্ধারণ করা হবে।

তবে উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০২০/২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

এবং ২০২২/২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে কোন পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০০ এর নিচে থাকা যাবে না।

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২০/২০২১ সালের এসএসসি ও ২০২২/২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৭.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে কোন পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০০ এর নিচে থাকা যাবে না।

কারিগরি বোর্ডের যেসব শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভোকেশনাল) এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজমেন্টে) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ।

ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

২০২০/২০২১ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২২/২০২৩ সালের A–Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেড সহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইল ঠিকানায় (deanug@nubd.info) আবেদন পত্র প্রেরণ করবে।

সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভূক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O–Level ও A–Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ভর্তি তথ্য

বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে ।

এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইল ঠিকানায় (deanug@nubd.info) আবেদন পত্র প্রেরণ করবে।

সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে।

এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরুপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যলয়ের অনার্স ভর্তি আবেদনের সময়সূচী

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, অনলাইনে প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তির প্রাথমিক আবেদন ফি ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

নিচের যুক্ত বিজ্ঞপ্তি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন। কোন বিষয় বুঝতে সমস্যা হলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন।

২০২৪ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত ভর্তি যোগ্যতা ও সময়সূচি সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

Leave a Comment

error: Don't Copy This Content !!