
আসসালামু আলাইকুম
ওয়ার্ডপ্রেস ব্লগারদের জন্য আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি পোস্টে স্টাইলিশ বাটন তৈরি করবেন। এর মাধ্যমে আপনি ভিজিটর কে আকর্ষণীয় করে রাখতে পারবেন। ফলে ভিজিটর আপনার ওয়েবসাইটে দীর্ঘ সময় থাকবে। এই পোস্টটি একটি প্লাগিনের মাধ্যমে কিভাবে স্টাইলিশ বাটন যুক্ত করবেন সেটা দেখাবো।
- Faith, Family, and Service: How Church-Based Giving Strengthens Entire Communities
- A Scholar and a Boatman Story With Moral | বাংলা অর্থসহ
- Two Rats and the Monkey Completing Story | বাংলা অর্থসহ
- Paragraph: My Favourite Teacher বাংলা অর্থসহ
- Paragraph: A Book Fair I have Visited বাংলা অর্থসহ
- Paragraph: A Book Fair বাংলা অর্থসহ
- ফ্রীতে সিনেমা দেখুন: মোবাইলে মুভি দেখার সেরা অ্যাপস
- ত্রিভূজের শ্রেণীবিভাগ – Classification of Triangle
- কুইজ – ৪৫ তম বিসিএস ১০১ থেকে ২০০ পর্যন্ত প্রশ্ন
- কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত কিভাবে করবেন ?
- ৭ টি মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার । মোবাইল ভাইরাস ক্লিনার
- জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম দেখুন
স্টাইলিশ বাটন কি?
আমরা যখন কোন কিছুর ওপর ক্লিক করি তখন যদি সেটা কাজ করে তাহলে সেটাকে আমরা বাটন বলি। যেমন আপনার ওয়েবসাইটে একটা লিংক আছে সেটার উপরে ক্লিক করলে অন্য জায়গায় যায়। তাহলে এটা একটা বাটন। আর স্টাইলিশ মানে হচ্ছে যেটা সুন্দর ভাবে সাজানো। সুতরাং স্টাইলিশ বাটন হচ্ছে সুন্দরভাবে সাজানো একটি বাটন। ওয়েবসাইটের ক্ষেত্রে স্টাইলিশ বাটন হচ্ছে সুন্দরভাবে সাজানো লিংক।
স্টাইলিশ বাটন কেন ব্যবহার করবেন
প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্যের বিষয় আছে। আমরা সাধারণত সুন্দর জিনিস পছন্দ করি। যখন আপনার ওয়েবসাইটে সৌন্দর্যপূর্ণ কিছু থাকবে। ভিজিটররা ওয়েবসাইটে আসতে ভবিষ্যতে আগ্রহী প্রকাশ করবেন। তখন ওয়েবসাইট টা দেখতেও সুন্দর হবে। তেমনি ভাবে একটি লিঙ্ক যখন স্টাইলিশ করে দেওয়া থাকবে। তখন ভিজিটর লিংকটিতে ক্লিক করতে আগ্রহী প্রকাশ করব। বুঝতেই পারছেন এভাবে লিংক করার ভালো দিক। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে। সেটা হচ্ছে লোডিং স্পিড জনিত সমস্যা।
ওয়ার্ডপ্রেসে স্টাইলিশ বাটন যুক্ত করার নিয়ম
ওয়ার্ডপ্রেসে স্টাইলিশ বাটন যুক্ত করতে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগইন করুন।

এবার আমাদের একটি প্লাগিন ইনস্টল করতে হবে। Plugins থেকে Add New Plugin অপশনে ক্লিক করুন।

সার্চ অপশনে Mango Button লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট থেকে উপরের স্ক্রিনশটের প্লাগইনটি Install এবং Active করুন।

এবার আপনি যে পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করতে চান সেই পোষ্টের এডিট অপশনে যান। এডিট করার সময় Visual মুড করে নিবেন। এরপর পোস্টের যেখানে স্টাইলিস্ট বাটন যুক্ত করতে চান কারসরটি রাখুন। এবার দেখুন Visual মুডে অরেঞ্জ কালার একটি ম্যাংগো বাটন যুক্ত হয়েছে। ম্যাঙ্গো বাটনটির উপরে ক্লিক করুন।

প্রথমে স্টাইলিশ বাটনের স্টাইল সিলেক্ট করুন।
তারপর স্টাইলিশ বাটনের টেক্সট লিখুন।
সবশেষে বাটনটিতে লিংক যুক্ত করে INSERT অপশন এ ক্লিক করুন।
ব্যাস এভাবে ই যে কোন পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করতে পারবেন।
এবার যে পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করেছেন ভিজিট করুন।

দেখুন স্টাইলিশ বাটনটি কেমন দেখাচ্ছে।
বিঃদ্রঃ সাধারণত স্টাইলিশ বাটন ওয়েবসাইটের লোডিং স্পিড কমিয়ে দেয়। তাই স্টাইলিশ বাটন উপরে যুক্ত না করা বেটার। পোষ্টের শেষের দিকে যুক্ত করতে পারেন, সে ক্ষেত্রে কোন সমস্যা হবে না
হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহ বন্ধন প্রত্যয়নপত্র | One Time School
