৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

One Time School

Updated on:

৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ প্রকাশিত হয়েছে। অনলাইনে ২৬ মে ২০২৪ তারিখ থেকে আবেদন শুরু হবে। আমাদের এই ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। এখান থেকে ভর্তিচ্ছুরা বিস্তারিত তথ্য জানতে পারবেন। 

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (পলিটেকনিক ইনস্টিটিউট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। প্রথম ধাপের আবেদন চলবে ২৫ জুন পর্যন্ত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার তিন ধাপে ভর্তিতে আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২৬ মে থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেষ্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং দুই বছর মেয়াদি এইচএসসি ( বিএমটি–বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি আবেদন অনলাইনে পূরণ করে ১৬২ টাকা ফি জমা দিতে হবে। এর মধ্য ১৬০টা আবেদন ফি ও মোবাইল অপারেটর ফি ২ টাকা।

আবেদনের গুরুত্বপুর্ণ তারিখসমূহ: 

প্রথম পর্যায়ে আবেদন:  ২৬ মে থেকে শুরু হয়ে চলবে ২৫ জুন পর্যন্ত। পর্যায়ে ভর্তি নিশ্চায়ন ১ থেকে ৫ জুলাইয়ের মধ্যে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন:  ৯ জুলাই আবেদন শুরু হয়ে চলবে ১১ জুলাই পর্যন্ত। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ১৫ থেকে ১৮ জুলাই।

তৃতীয় পর্যায়ে আবেদন: ৩য় পর্যায়ে আবেদন শুরু হবে আগামী ২২ জুলাই থেকে। ২৫ জুলাই পর্যন্ত চলবে আবেদন। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ২৯ জুলাই

উপসংহার:

প্রিয় শিক্ষার্থীরা , আজকের এই পোস্টে আমরা , ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। এই পোস্ট থেকে আবেদন করার সময়সীমা সহ আবেদন করার পদ্ধতি জানতে পারবেন।

Paragraph: Lockdown বাংলা অর্থসহ | One Time School

৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

Leave a Comment